ঢাকাThursday , 2 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 June 2022, 21:46

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়য়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) বেলা সাড়ে ১২টায় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, যুবলীগ নেতা জুলফিকার রহমান উজ্জল, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, লাবসা ইউপি সদস্য বিশ^নাথ, মুহসেনুল হাবিব মিন্টু, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়য়ের সিনিয়র শিক্ষক মঙ্গল কুমার, এস.এম মোর্তুজা আলম প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল) প্রকল্পের আওতায় ২ কোটি ৫৪লক্ষ টাকা ব্যয়ে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়য়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় নেতৃবৃন্দ ও তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়য়ের সহকারি শিক্ষক আশরাফুর রহমান খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *