ঢাকাWednesday , 1 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়ায় লাঠিখেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


June 1, 2022 9:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের উকশায় লাঠিখেলা ও ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুন) উকশা আনসার ভিডিপি ক্লাবের আয়োজনে উকশার বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকায় লাঠিখেলা এবং বিকেল ৩ ঘটিকায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৩ নং ঘোড়া ১ম,১ নং ঘোড়া ২য় এবং ১১ নং ঘোড়া ৩য় স্থান অধিকার করে।

উকশা আনসার ভিডিপি ক্লাবের সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে এবং মোহাম্মদ হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সষ্ণালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ,ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন প্রমুখ। এছাড়া রাত ৯ ঘটিকায় জারিগান অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।