ঢাকাFriday , 12 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 12 October 2018, 20:35

ডেস্ক রিপোর্ট: ‘সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডিম দিবস-২০১৮ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিল্লুুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরেশ চন্দ্র দাস।
আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস, উপ-সহাকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আফছার আলী প্রমুখ।
বক্তারা এ সময় সুস্থ ও সবল জাতি গঠনে সব বয়সের মানুষকে ডিম খাওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *