৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : ৭৫ বোতল ফেন্সিডিলসহ মো. লিয়াকত গাজী নামে এক মাদকব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া বকুলতলা মোড়ে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মো. লিয়াকত গাজীকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে দেবহাটা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply