ঢাকাMonday , 30 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদত বার্ষিকী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 May 2022, 22:08

নিজস্ব প্রতিনিধি, আশাশুনি : আশাশুনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদত বার্ষিকী ও যুবদলের ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা যুবদলের আয়োজনে আহ্বাযক শরিফুল আহসান টোকনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব আবু জাহিদ সোহাগের উপস্থাপনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহীদুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কৃষক দলের আহŸায়ক আমীর হোসেন বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহŸায়ক হাফিজুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহিম ছোট, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম, বাদশা সেকেন্দার, ইয়াছিন আরাফাত, ওমর ফারুক, যুবনেতা শফিউল্লাহ সুজন সহ ১১ ইউনিয়নের যুবদলের আহŸায়ক ও সদস্য সচিববৃন্দ। দোয়া পরিচালনা করেন আশাশুনি সিদ্দিকীয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহেদ আব্দুল্যা। এর আগে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *