ঢাকাFriday , 27 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৩৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 May 2022, 22:06

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ হাফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ী উপজেলার আড়ংগাছা গ্রামের মহব্বত আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে পুলিশ সদস্যরা রতনপুর ইউপি’র মলেঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময় ৩৫ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী হাফিজুলকে আটক করা হয়। শুক্রবার (২৭ মে) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *