ঢাকাFriday , 27 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেনা পরিচয়ে অনৈতিক সুবিধা গ্রহণ: অবশেষে র‌্যাবের হাতে ধরা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 May 2022, 21:38

নিজস্ব প্রতিবেদক : নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও মেয়েদের থেকে দীর্ঘদিন যাবৎ অনৈতিক সুবিধা নিয়ে আসছিলেন আব্দুর রহমান নামের ২৬ বছর বয়সী এক যুবক। অবশেষে সাতক্ষীরা কলারোয়া উপজেলার দমদম বাজার থেকে সেনা বাহিনীর বিভিন্ন নকল সরঞ্জামসহ তাকে আকট করে পুলিশে দিয়েছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। র‌্যাবের হাতে আটক আব্দুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেৃলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।

শুক্রবার (২৭ মে) প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, আটকের সময় তার কাছ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট, ফরমেশন সাইন একটি, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি, সোল্ডারব্যাচ দুই জোড়া, বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড একটি, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ধৃত আসামীর পাসপোর্ট সাইজের ছবি তিন কপি, পুরাতন সোল্ডার ব্যাগ একটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে অবস্থান করিতেছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব একটি আভিযানিক দলটি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আটক করে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া ও এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতো বলে সে স্বীকার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *