ঢাকাWednesday , 25 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 May 2022, 22:29

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শিষ্ঠাচার বহির্ভূত ও অবান্তকর বক্তব্যের প্রতিবাদের সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। বুধবার (২৫শে মে) বিকেল সাড়ে ৫ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ মিছিল শুরু হয়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

সেখানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী সাইফ মাহমুদ জুয়েলের পুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ হুশিয়ারি মিছিলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসান, কলরোয়া ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তানভির হোসেন জুয়েল, কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিমসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *