ঢাকাWednesday , 25 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 May 2022, 22:08

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নূর ইসলাম কাগুচীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু হেনা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

বিশেষ কৃতিত্বের জন্য সমাবেশ থেকে তিনজন আনসার সদস্যকে বাই-সাইকেল পুরস্কার প্রদানসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, দলনেতা, কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *