ঢাকাTuesday , 24 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ২৫ পলি ভারতীয় রেনু আটক


May 24, 2022 9:23 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার উত্তর কৈখালী বিজিবি’র অভিযানে ২৫ পলি ভারতীয় অবৈধ্য গলদার রেনু আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) আনুমানিক সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা এলাকায় অভিযান চালিয়ে এ গলদা রেনু আটক করা হয়। তবে এঘটনায় বিজিবি সদস্যরা কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।

জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির এফএস ইসমাইল হোসেন রমজাননগর এলাকার সোরায় অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারীরা তার উপস্থিত বুঝতে পেরে সোরা কার্পেটিং রাস্তা সংলগ্ন ইব্রাহিমের বাড়ীর সামনে ০৫ বস্তা রেনু ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের উত্তর কৈখালী বিজিবি’র হাবিলদার মোজাফফার হোসেনের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত ৫ বস্তা রেনু নিয়ে যায়। উত্তর কৈখালী বিজিবির কোম্পানি কমান্ডার জানান, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গলদা রেনুর মূল্য আনুমানিক প্রায় ১১ লক্ষ ২৫ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।