ঢাকাMonday , 23 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2022, 22:20

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাবেয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। সোমবার (২৩ মে) সকালে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

নিহতের পরিবারের দাবি, সকালে ওই নারী নিজ বাড়ি থেকে ভাড়া চালিত মোটরসাইকেল যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে সকাল ৯ টার দিকে কালিগঞ্জ কলেজের সামনে পৌঁছালে সামনে অন্য একটি মোটরসাইকেল পড়লে চালক ব্রেক করে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রাবেয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রাবেয়া খাতুনের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *