কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ জামান বাপ্পী’র সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। এসময় বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সেবাগ্রহীতা ভূমি মালিক, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ জনগণকে ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ‘হাতের মুঠোয় ভূমি সেবা’ ¯েøাগানে গত ১৯ মে থেকে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়। কালিগঞ্জে খুব শীঘ্রই জমি রেজিস্ট্রেশনের পরপরই স্বাভাবিক প্রক্রিয়ায় নামজারী ও খারিজ কার্যক্রম সম্পন্ন হবে বলে অতিথিবৃন্দ জানিয়েছেন।

Leave a Reply