ঢাকাSunday , 22 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের ফুটবল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 May 2022, 21:37

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও ক্লাবে ফুটবল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। রবিবারা (২২ মে) সকাল সাড়ে ৯ টায় বিষ্ণুপুর ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মুখে শিক্ষকবৃন্দের হাতে আনুষ্ঠানিক ভাবে ফুটবল তুলে দেন তিনি।

এসময় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ২নং ওয়ার্ডের মেম্বর গোলাম রব্বানী, ৩নং ওয়ার্ডের মেম্বর আফছার উদ্দীন, ৪নং ওয়ার্ডের মেম্বর ফারজানা শওকাত, ৫নং ওয়ার্ডের মেম্বর জাহিদুল আলম, ৯নং ওয়ার্ডের মেম্বর খলিল সরদার, সংরক্ষিত ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা ওয়ার্ডের মেম্বর লাইলী পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে মোট ৫০ টি ফুটবল বিতরণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *