ঢাকাSunday , 22 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 May 2022, 21:21

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ মে) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম জগলুল হায়দার। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ‘সাংবাদিক সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ এলাকার মানুষ আপনাদের মাধ্যমে জানতে পারে। খেলার মাধ্যমে মেধা চর্চার বিকাশ হয়।

সকলকে একমতে মিলেমিশে কাজ করে প্রেসক্লাবের আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহŸান করেন। তিনি বলেন, এ খেলায় প্রেসক্লাবের যে সকল সদস্যরা অংশগ্রহণ করেছেন তারা সবাই মিলেমিশে সুন্দর ভাবে খেলাটির শেষ করবেন। হারজিত খেলার ভিতর থাকবে সেটাকে মেনে নিয়ে সকলকে খেলা করতে হবে’। উল্লেখ্য, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হল: দাবা, কলব্রিজ, ব্রে, ন্যাশনাল ব্রিজ, গ্রাম গঞ্জের খেলা লুডু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন। খেলা পরিচালনা কমিটির সদস্যরা হলেন প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সহ-সভাপতি এসএম মোস্তফা কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি,এম আব্দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *