ঢাকাThursday , 19 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক মিজানুর রহমান উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 May 2022, 22:39

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ উদযাপিত হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।

তিনি ২০১৭ সালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অতি অল্প সময়ের মধ্যে দক্ষতা ও যোগ্যতা দিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি যখন যোগদান করেছিলেন তখন বিদ্যালয়ের অবস্থা ছিল জরাজীর্ণ ।

এরপর বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন এবং সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হকের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন (৪ তলা ভবন নির্মাণাধীন),শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর মাধ্যমে শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করেছেন।
উপজেলার মধ্যে সর্ব প্রথম শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা চালুসহ ২০১৯ সালে আন্তর্জাতিকভাবে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই গুণী শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *