ঢাকাThursday , 19 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুই বন্ধুর সাথে ৭ম শ্রেণির ছাত্র তৌফিক নিখোঁজ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 May 2022, 21:42

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র মো. তৌফিক হোসেনের (১৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছোট ছেলে। নিখোঁজের ব্যাপারে তৌফিকের পিতা ১৯ মে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১১৮৮।

তৌফিকের পিতা জাহাঙ্গীর হোসেন জানান, গত ১৭ মে ২০২২ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে বাসা থেকে সাইকেল নিয়ে আলিপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে কাউকে কিছু না বলে আরো দুই বন্ধু আরমান ও সালমানের (জমজ ভাই) কোথায় যেন চলে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় জিডি করেছি। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে একই গ্রামের মো. আসলামের জমজ পুত্র আরমান ও সালমানের সাথে তৌফিক আলিপুর বাজারে গিয়ে তার সাইকেলটি ৯শ টাকায় বিক্রি করে। এরপর থেকে তারা তিনজনই নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে সাতক্ষীরা পুলিশের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *