ঢাকাWednesday , 18 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনুর্দ্ধ ১৭ বাছাই পর্বের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 May 2022, 22:06

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্ণামেন্ট (অনুর্দ্ধ ১৭)’র বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া ও সখিপুর কলেজ ফুটবল মাঠে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।

প্রথমে বিকাল ৫টায় পারুলিয়া ফুটবল মাঠে দেবহাটা সদর ইউনিয়ন ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে পারুলিয়া ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, শিক্ষা অফিসার শাহাজাহান আলী সহ ২ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরে, বিকাল সাড়ে ৫টায় সখিপুর কলেজ ফুটবল মাঠে নওয়াপাড়া ও কুলিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। এসময় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন সহ ২ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *