ঢাকাWednesday , 18 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে উপকারভোগি নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 May 2022, 21:50

নিজস্ব প্রতিনিধি : উপকুলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তণজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের আওতায় আশাশুনিতে নতুন/অতিরিক্ত উপকারভোগি নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) সকাল ১০.৩০ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ইকবাল হোসেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ পরিচালক মাশরুবা ফেরদৌস ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক একেএম শফিউল আজম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।
কর্মশালায় উপজেলার ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ অংশ নেন। সবশেষে গ্রুপে বিভক্ত করে উপকারভোগী নির্বাচন চুড়ান্তকরণ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *