ঢাকাTuesday , 17 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুরে কিশোরের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার


May 17, 2022 9:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের আলিপুরে রানা নামের এক কিশোরের কাছ থেকে একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালিপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা অস্ত্র সহ ওই কিশোরকে আটক করে। আটক রানা সাতক্ষীরা সদর উপজেলার নারায়নজোল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, আমাদের এলাকায় মঙ্গলবার সকালে ঐ কিশোরের সন্দেহজনক চলাফেরা দেখে তাকে আটকে জিঙ্গাসাবাদ করলে সে জানায় তার কাছে একটি অস্ত্র আছে।

সাতক্ষীরা পাটকেলঘাটা ও খুলনার ডুমুরিয়ার কয়েকজন যুবক পাচার করার জন্য তার কাছে এই অস্ত্রটি দিয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। তবে পুলিশ আশার আগেই বিজিবি সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে। তারা বলেন, কিছুদিন আগে ভারতের ঘোজাডঙ্গা বন্দর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি অস্ত্র খোয়া যায়। ঐ ঘটনায় মঙ্গলবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বন্ধ ছিল ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। ধারণা করা হচ্ছে এটি সেই অস্ত্র। এ বিষয়ে সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।