ঢাকাMonday , 16 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

admin ঢাকা
আপডেট: 16 May 2022, 19:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভাতিজা হাবিবুর রহমানের (২০) দায়ের কোপে চাচা সাইফুল ইসলাম (২৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামে। এঘটনায় ঘাতক ভাতিজা হাবিবুরকে আটক করেছে পুলিশ।
সূত্র জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে গনেশপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম’র (২৮) সাথে চাচাতো ভাই আব্দুস সামাদের বিরোধ চলে আসছিলো। এরই সূত্রধরে সোমবার বিকেল ৩ টার দিকে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সামাদের ছেলে হাবিবুর রহমান চাচা সাইফুল ইসলামকে দা’র কোপ মেরে গুরুতর আহত করে।
তাৎক্ষণিক স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘাতক ভাতিজা হাবিবুরকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ছিলো।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *