ঢাকাSunday , 15 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পূর্ব শত্রæতার জেরে কাদাকাটিতে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2022, 22:34

নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে পূর্ব শত্রæতার জের ধরে আল মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। আহত আল মামুন কাদাকাটি ইউনিয়নের আরার গ্রামের মো. আব্দুর রহিম মালীর ছেলে। রবিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে কাদাকাটি ইউনিয়নের স্কুল বাজারে এক চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আল মামুনকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত আল মামুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যার দিকে আল মামুন কাদাকাটি স্কুল বাজারে একটি চায়ের দোকানে চা খেতে আসেন।

এ সময় আরার গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন এবং একই এলাকার কাজল মালীর ছেলে শান্ত মালী পূর্ব শত্রæতার জের ধরে আল মামুনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। কথাকাটাকাটির এক পর্যায়ে হৃদয় হোসেন এবং শান্ত মালী আল মামুনের উপর চড়াও হয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পাশেই অবস্থিত হৃদয় হোসেনের মোটরসাইকেল গ্যারেজ থেকে লোহার রড এনে আল মামুনকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। এসময় দোকানে থাকা স্থানীয়রা আল মামুনকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রবিবার রাতেই আল মামুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলার ঘটনার পর থেকে হৃদয় হোসেন ও শান্ত মালী গাঁ ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে আশাশুনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আল মামুনের পরিবারের সদস্যরা। এ বিষয়ে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *