ঢাকাSunday , 15 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক


May 15, 2022 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার জাহাজঘাটা এলাকার আজিবার রহমানের ছেলে শেখ ইকবাল হোসেন (২৩) ও কালিগঞ্জ উপজেলার দুদলি এলাকার মশিউর রহমান ওরফে কানা বাবু’র স্ত্রী মাজিদা খাতুন (২৬)। আটককৃত ব্যবসায়ীদেরকে রবিবার (১৫ মে) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর আড়াইটার দিকে থানার উপ-পরিদর্শক লিটন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা শিমু রেজা এমপি কলেজের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়।

এর পর বেলা সাড়ে ৩ টার দিকে উপ-পরিদর্শক লিটন বিশ্বাসের নেতৃত্বে আরো একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে উপজেলার দুদলী এলাকার কানা বাবু’র বাড়ির সামনে থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ কানা বাবুর স্ত্রী মাজিদা খাতুনকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।