ঢাকাSunday , 15 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের নলতা আইএইচটি ম্যাটস’র ঘটনায় মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2022, 21:51

নিজস্ব প্রতিনিধি: কোচিং না করায় কালিগঞ্জের নলতা আইএইচটি ম্যাটস ইনস্টিটিউটে সোলায়মান হোসেন (২৫) নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা পটুয়াখালী জেলার বাউফল থানার দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ বাদী হয়ে ৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আইএইচটি ম্যাটস এন্ড ইনস্টিটিউটে রেডিওলজি বিভাগের শিক্ষক সাঈদী হাসানের নির্দেশে অন্য তিন শিক্ষার্থী গত শুক্রবার রাত ১০ টার দিকে সোলায়মানকে হোস্টেল থেকে ডেকে নিয়ে যায়। এরপর সোলাইমান হোসেনকে রড দিয়ে আঘাত করে মাথা ফাটানোসহ সারা শরীরে নির্দয়ভাবে পেটায়। বর্তমানে ভুক্তভোগী ওই শিক্ষার্থী দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আসামিদেরকে আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত: দেশের আলোচিত এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালী একটি মহল ইতিমধ্যে পায়তারা শুরু করেছে। তারা বিষয়টি ম্যানেজ করার জন্য তদ্বিরও করছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *