ঢাকাSaturday , 14 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘর পুড়ে ছাই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 May 2022, 21:56

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির খরিয়াটি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসত ঘরে আগুন লেগে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আজিজ খাঁ এর ছেলে বাড়ির মালিক নুর ইসলাম খাঁ জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ঘরে থাকা খাট-পালঙ্ক, টিভি, ফ্রিজ ও আলমারিতে থাকা সৌদি আরবে যাওয়ার ভিসা সংক্রান্ত এজেন্সির জরুরী কাগজপত্র, নগদ ১ লক্ষ ৮৭ হাজার টাকাসহ সর্বমোট ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

তিনি আরো জানান, আমি বিদেশ যাওয়ার জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১ লক্ষ টাকা ও অন্যান্য সমিতির থেকে ৮৭ হাজার টাকা নিয়ে বাক্সের ভেতরে রেখেছিলাম। আগুনে আমার ঘরে থাকা আসবাবপত্র ও জরুরী কাগজপত্র সহ টাকা গুলো পুড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *