ঢাকাThursday , 12 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চিহ্নিত চোর ও মাদকসেবীকে কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2022, 22:15

নিজস্ব প্রতিনিধি : মাদকসেবন ও চুরি করার দায়ে পুলিশের হাতে আটক দেবব্রত ওরফে কলিকে(৩০) ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টোনা এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত দেবব্রত ওরফে কলি টোনা গ্রামের শ্মশান সরকারের ছেলে। সূত্র জানান, মাদকসেবী দেবব্রত দীর্ঘদিন যাবৎ মাদক সেবন, বিক্রি এবং এলাকার মৎস্য ঘেরে চুরি করে আসছিলো। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শিবপদ নামে এক ব্যক্তির মৎস্য ঘের হতে মাছ চুরি করার সময় স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলিকে আটক করে। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *