ঢাকাThursday , 12 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে একই দিনে গলায় ফাঁস লাগিয়ে দুই ব্যক্তির আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2022, 21:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে একই দিনে গলায় ফাঁস লাগিয়ে এক নারী ও এক পুরুষ আত্মহত্যা করেছে। তারা হলেন উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুপপুর এলাকার মোজাহিদ হোসেনের স্ত্রী শারমিন খাতুন (২২) ও নলতা ইউনিয়নের দূর- দরিয়া এলাকার মৃত আমির আলী মোড়লের ছেলে বক্কার মোড়ল (৬২)।

সূত্র জানান, গৃহবধূ শারমিনের সাথে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিলো। যার সূত্রধরে বৃহস্পতিবার (১২ মে) সকালে গৃহবধৃ নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক নকীব পান্নু ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

একই দিন বিকেলে নলতা ইউনিয়নের দূর- দরিয়া এলাকার বৃদ্ধ বক্কার মোড়ল নিজ বাড়িতে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বৃদ্ধার পরিবারের দাবি (বক্কার মোড়ল) তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। খবর পেয়ে উপ-পরিদর্শক খবির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *