ঢাকাTuesday , 10 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 May 2022, 21:37

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ মে) সকালে শহরের সুলতানপুরস্থ তার বাস ভবনে শুভেচ্ছা বিনিময় করেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকা, সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, সহ যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, সহ সাংগঠনিক খন্দকার বদিউজ্জামান, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শমিমুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, কার্যানির্বাহী সদস্য মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, শেখ হারুন, শেখ ফারুক হোসেন, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *