ঢাকাMonday , 9 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাইপাস বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 May 2022, 21:57

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর শহর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন নতুন ঈদগাহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে কাশেমপুর শহর বাইপাস সড়কে বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন ঈদগাহ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. কামরুল ইসলাম, আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইদ্রিস আলী, কাশেমপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, দাতা সদস্য মো. সিদ্দিক আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রিয়াসাত আলী, মো. মাহবুবুর সরদার, ক্যাশিয়ার তরিকুল ইসলাম, সহকারী ক্যাশিয়ার আব্দুল্লাহ গাজী, দপ্তর সম্পাদক এস.এম শফিকুল আলম, মসজিদের ইমাম মুফতি মো. মাসুদুর রহমান, মুয়াজ্জিন আব্দুল বারী প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে সদর এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশা পাশি তার পরিবার বর্গ এবং এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মো. কামরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কাশেমপুর শহর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *