ঢাকাSunday , 8 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিশ্ব মা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 May 2022, 22:01

দেবহাটা প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” ¯েøাগানে সারাদেশে ন্যায় দেবহাটায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী পরবর্তী উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উক্ত দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সফল মা’দের সম্মাননা ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্তজা আনারুল হক, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ সফল মায়েরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। অনুষ্ঠানে ৫ জন সফল মাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *