ঢাকাSunday , 8 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর এমপি রবিকে বাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 May 2022, 21:41

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। রবিবার (৮ মে) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। উপস্থিত নব-নির্বাচিত নেতৃবৃন্দদের সকলকে মিষ্টিমুখ করান বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

তিনি নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে সততা ও নিষ্ঠার সাথে সাধারণ শ্রমিকদের কল্যাণে কাজ করার আহবান জানান এমপি রবি। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকা, সহ সভাপতি মো. শহিদুল ইসলাম, মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, সহ যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার বদিউজ্জামান, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শমিমুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, কার্যানির্বাহী সদস্য মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, শেখ হারুন, শেখ ফারুক হোসেন, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *