ঢাকাSaturday , 7 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-র উপ-উপাচার্য হলেন ড. এটিএম জহির উদ্দিন প্রেস


May 7, 2022 9:50 pm
Link Copied!

 বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ড. এটিএম জহির উদ্দিন নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এÐ টেকনোলজি, খুলনা-র উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অবট্রাস্টি কর্তৃক তিনি সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তার চ‚ড়ান্ত অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

ড. এটিএম জহির উদ্দিনের অধ্যাপক পদে ১৩বছর এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় দীর্ঘ ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ডীন, বিভাগীয় প্রধান এবং খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ও অন্যান্য কমিটির সদস্য হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ড. এটিএম জহির উদ্দিন অস্ট্রেলিয়ার দ্যা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে তিনি জার্মানির গোটিনগেন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং একাডেমিক এবং যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসাবে কাজ করেছেন।

তিনি ২৫টির ও অধিক গবেষণা প্রবন্ধ ও বইয়ের লেখক। ড. এটিএম জহির উদ্দিন উপ-উপাচার্য পদে যোগদান করায় তাকে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির ভাইস চেয়ারম্যান ও নর্দান এডুকেশন গ্রæপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ উপ-উপাচার্য হিসাবে যোগদান করায় ড. এটিএম জহির উদ্দিনকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তার পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তিনি নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উত্তরোত্তর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।