দেবহাটায় ফেয়ার মিশনের ঈদ পূনর্মিলনী ও নতুন কমিটি গঠন
দেবহাটা ব্যুরো : দেবহাটায় ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ৭ মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপন করা হয়। সকাল ১১ টায় ফেয়ার মিশন কম্পিউটার চাইল্ড হোম এ্যান্ড স্কুল থেকে এক বর্নাঢ্য র্যালী পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর এবং রাফসান গ্রæপের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব আবু হাসান, পারুলিয়া ইউপি সদস্য রবিউল ইসলাম, গোলাম ফারুক। দুপুরে মধ্যহ্নভোজ শেষে দ্বিতীয় সেশনে পুরস্কার বিতরন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আলহাজ¦ রফিকুল ইসলাম, বিøস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি চেয়ারম্যান আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা ও দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। শেষে হাবিবুর ইসলাম হাবিবকে সভাপতি ও আবু রায়হানকে, সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট্য ৩ বছরের জন্য ফেয়ার মিশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন শাখা ও ইউনিট কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানের ফেয়ার মিশনের ১০টি শাখা ও ১৮ ইউনট থেকে ২০০ প্রতিনিধী যোগদান করেন। অনুষ্ঠান শেষে ঈদ পূনর্মিলনির অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের খেলা ধুলার পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply