ঢাকাSaturday , 7 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ঐক্য পরিষদের নব-গঠিত কমিটির পরিচিতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 May 2022, 21:05

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টার দিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। বক্তব্য রাখেন সংগঠনের শুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ শিবপদ গাইন,প্রভাষক বাসুদেব সিংহ, অধ্যক্ষ সনদ কুমার গাইন, সজল মুখার্জী, অসিত কুমার সেন প্রমুখ।

আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা ও ১২ টি ইউনিয়নের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ , সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা: মিলন কুমার ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *