ঢাকাFriday , 6 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের পারুলগাছায় ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 May 2022, 21:57

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছায় ‘বন্ধুমহল’ এর আয়োজনে ৩ দিন ব্যাপী ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা ও চারদলীয় পারুলগাছা প্রিমিয়ার লীগ (পিপিএল) টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘আড্ডা-বন্ধন থাকুক অটুট’ ¯েøাগানে ঈদুল ফিতরের চাঁদ দেখার পরপরই পারুলগাছা ফুটবল ময়দানে ফানুস উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল থেকে প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। ঈদের দিন বিকেলে চোখ বাধা অবস্থায় হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর একে একে রশি টানা, মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বাস্কেটে বল নিক্ষেপ, বালিশ নিক্ষেপ, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঈদুল ফিতরের পরদিন ক্রীড়া প্রতিযোগিতা, আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। এছাড়া ব্যাংক কর্মকর্তা ফারুক কওছার পলাশ, জিএম আব্দুল কাদের, নাজমুস সাদাত বাচ্চু ও আব্বাস উদ্দীন লিটুর তত্ত¡াবধানে চারটি ক্রিকেট টিম লীগ পদ্ধতিতে পিপিএল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারি আব্দুল কাদের ও নাজমুস সাদাত বাচ্চুর দল ফাইনালে অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নাজমুস সাদাত বাচ্চু’র দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তিনদিন ব্যাপী ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্ট, র‌্যাফেল ড্র ও নৈশভোজে অংশগ্রহণ করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলোজী) ডা. রিয়াজ কওছার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আফসার উদ্দীন মোড়ল, নেঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোড়ল, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিএম সালামত হোসেন. দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপঙ্কর সরদার, বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধেশ্যাম বিশ্বাস, শ্রীকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আবুল কালাম আজাদ, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের রেজাউল করিম ঢালী, শিক্ষক রামকৃষ্ণ রায়, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম রায়, ইঞ্জিয়ার শামীম কওছার তুলিপ, ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান বাবু, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, বিশিষ্ট ব্যবসাীয় আব্দুল কাদের মোড়ল, মেহেদী হাসান বাবু, গ্রাম ডাক্তার তরুণ রায়, সিঙ্গাপুর প্রবাসী আবু হাসান ঢালী, সৌদি প্রবাসী শাহজালাল ঢালী, ব্যবসায়ী শাহজাহান ঢালী, নাসির উদ্দীন হাজারী, পশু চিকিৎসক সাইফুল ইসলাম মোড়ল, শহিদুল ইসলাম হাজারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *