ঢাকাFriday , 6 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 May 2022, 21:40

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) সকালে আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহাবুদ্দীন হোসেন ববির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ খোরশেদ আলম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শিক্ষক রইস উদ্দিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আরিফুজ্জামান, কাকবসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুসরাত জাহান ও জহুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব বিল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রী পপি রানী দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাসেল হোসেন (রাবি) ও মেহরাব হোসেন ছবি প্রমূখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *