ঢাকাThursday , 5 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় মহান মে দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 May 2022, 21:59

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় মহান মে দিবস- ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ( ১ মে ) সকালে করিম সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে জাতীয় পতাকা উত্তোলন শেষে সংগঠনের সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে সামাবেশে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ, মহিলা মেম্বার দোলন খাতুন, এটিআরএম হুমায়ুন কবির রানা, সংগঠনের সেক্রেটারী দিদারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

এর আগে করিম সুপার মার্কেট থেকে ইমারত শ্রমিক ও অতিথিবর্গের অংশ গ্রহণে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মার্কেটে গিয়ে শেষ হয়। মার্কেট চত্বরে শ্রমিক সামাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *