ঢাকাThursday , 5 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সোনার বাংলা ব্লাড  এন্ড ফুড ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 May 2022, 21:55

দেবহাটা প্রতিনিধি : সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন এন্ড ফুড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা।

বিশেষ অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউপির ৫নং ওয়ার্ড সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, সখিপুর ইউপি সদস্য মোখলেছুর রহমান, ডাঃ নজরুল ইসলাম, নির্মল কুমার মন্ডল, সাজু পারভীন, রেহনা পারভীন, জুলেখা খাতুন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সমিরন পাল, যুগ্ম সাধারন সম্পাদক আসমা খাতুন, বাইজিদ, আল-আমীন হোসেন, রাখেশ সরদার, হালিম, হাবিবুর রহমান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন এন্ড ফুড ফাউন্ডেশনের সভাপতি প্রবীর মন্ডল ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন। অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন উদ্যোগের কথা জানান নেতৃবৃন্দরা। এছাড়া অনুষ্ঠানের শেষে অতিথি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবায় অংশগ্রহনকারী ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *