ঢাকাThursday , 11 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের ৬৭টি পূজামন্ডপে জি-আর’র চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 11 October 2018, 21:47

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সভায় উপজেলার ৬৭টি পূজাম-পে জিআর’র চাউল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, জাতীয় পার্টির উপজেলা সেক্রেটারি এম কামরুজজামান, পূজা উদযাপন কমিটির সভাপতি শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল প্রমুখ।
সভায় সকল ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও পূজাম-পের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে উপজেলার ৬৭টি ম-পে জিআর’র চউল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *