ঢাকাThursday , 5 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 May 2022, 21:52

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) সাতক্ষীরা মহিলা কলেজে বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট মুহা. আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক নির্বাচিন হন নাজমুল হক। কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হন রেবেকা সুলতানা, সহ-সভাপতি পদে শাহাজান আলী, সহ-সভাপতি (মহিলা) পদে মাতঙ্গনী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সালাউদ্দীন রানা ও অহিদুল ইসলাম নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক পদে এস এম বিপ্লব হোসেন, অর্থ সম্পাদক পদে মীর তাহমিদুর রহমান, সহ অর্থ সম্পাদক পদে সাইদুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক পদে বিশ্বজিৎ ঘোষ, ক্রিড়া সম্পাদক পদে সেলিম হোসেন, সহ ক্রিড়া সম্পাদক পদে গোলাম মোর্তজা, প্রচার সম্পাদক পদে ফাহাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মীর খাইরুল আলম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে আসাদুল্লাহ আল গালিব নির্বাচিত হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে রোকন উদ্দীন, মাহাবুবুর রহমান, রোভার নাসিম হাসান, রজনী সুলতানা, উজ্জ্বল মোল্লা, ওহিদুজ্জামান সোহাগ, ইব্রাহিম হোসেন, কর্ণ বিশ্বাস কেডি নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে প্রথম নির্বাহী সভায় নির্বাচিত করা হবে। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে আছেন সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, আ ন ম গাউছার রেজা, এস এম আসুজ্জামান, আবু তালেব, আ ন ম মুরাদুজ্জামান, মঈনুর রহমান মইন। প্রধান নির্বাচন কমিশনার আ ন ম মুরাদুজ্জামান সকলের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *