ঢাকাMonday , 2 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় এসএসসি-২০০৪-৫ ব্যাচের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 2 May 2022, 09:04

শিক্ষা সেবায় কাজ করতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ২০০৪ ও ২০০৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এসএসসি ব্যাচ ২০০৪-৫ এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

এই কমিটির আহ্বাবায়ক নির্বাচিত হয়েছেন স্কুলটির সাবেক শিক্ষার্থী শেখ মঈন হোসেন, সদস্য সচিব মো. জাহিদ হাসান। কমিটির অন্য সদস্যরা হলেন, রাজীব অধিকারী, রাজু, সোহাগ, মিলন ও সুজন।

শনিবার (১মে) বিকেলে শহরের ইটাগাছা এলাকায় একটি প্রতিষ্ঠানে এক ইফতার অনুষ্ঠানে এসএসসি ২০০৪-৫ ব্যাচের ২৩ সদস্যের মৌখিক সমর্থনে এই কমিটি ঘোষণা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা বলেন, মানুষের জন্য কাজ করতে বন্ধুদের সমন্বয়ে এসএসটি ব্যাচ ২০০৪-৫ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির লক্ষ্য শিক্ষা গ্রহণে মানুষকে আগ্রহী করে তোলা। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সরঞ্জম উপহার ও মানব সেবায় কাজ করা। তারা বলেন, আগামী তিন মাসের মধ্যে জেলার সকল ২০০৪-৫ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠিত করে একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *