বাঁকালে ঈদ সামগ্রী বিতরণ
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকায় গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী ঈদ সামগ্রী বিতরণ করে ‘পরিবর্তন সমাজকল্যান সংগঠন’।
সংগঠনটি দীর্ঘদিন যাবৎ সমাজের অসহায়, অবহেলিত মানুষের সেবা করে সুনাম অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতায় ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম সাগর জানান, ‘দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ।
আর এই ঈদ ধনী-গরিব সবার। কিন্তু আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছেন যারা ঈদ সামগ্রী কিনতে পারেন না। তাই এসব সহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়িয়ে ‘পরিবর্তন সমাজকল্যান সংগঠন’ কাজ করে যাচ্ছে’। তিনি আরও জানান, ‘আগামীতেও আমাদের এ সংগঠন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে’। এছাড়া তাদের সংগঠনের কাজকে ত্বরাণি¦ত করতে যারা আর্থিক সহায়তা করেছেন তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
ঈদ সামগ্রী বিতরণকালে পরিবর্তন সমাজকল্যান সংগঠনের সভাপতি মো. মোজাম্মেল হক বাবু, সহ-সভাতি শেখ মনির হোসেন মানিক, সাধারণ সম্পাদক মো. নূর আলী, কোষাধ্যক্ষ কাজী রাজিবুর রহমান রাজু, প্রচার সম্পাদক মো. শামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply