ঢাকাSaturday , 30 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিমরা এ্যাগ্রো পরিদর্শন করলেন এমপি রুহুল হক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 April 2022, 22:27

দেবহাটা প্রতিনিধি : সিমরা এ্যাগ্রো’র ফুড এন্ড বেভারেজ ফ্যাক্টরী পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। শনিবার দুপুর ২টায় উপজেলার চাঁদপুর মোড়ে অবস্থিত সিমরা এ্যাগ্রো পরিদর্শন করেন তিনি।

এসময় ঘুরে ঘুরে খাদ্য পণ্য উৎপাদন প্রক্রিয়া দেখাশুনার পাশাপাশি এসকল পন্যের গুনগত মান নিশ্চিতের ব্যপারে সন্তুষ্টি প্রকাশ এবং বিভিন্ন বিষয় নিয়ে কোম্পানীটির মালিকপক্ষ ও কর্মরত শ্রমিকদের সাথে আলোচনা করেন তিনি। একইসাথে সকলের সাথে ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন এমপি রুহুল হক।

এসময় সিমরা এ্যাগ্রোর ম্যানেজিং ডিরেক্টর তাহেরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, প্রেসক্লাব সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলগীর হোসেন সাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *