ঢাকাSaturday , 30 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় রুহুল হক এমপি’র ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 April 2022, 22:25

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের অন্তত তিনশত অসহায় পরিবারকে এসব ঈদ উপহার তুলে দেন এমপি রুহুল হক।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সিমরা এ্যাগ্রো’র ম্যানেজিং ডিরেক্টর তাহেরুল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *