ঢাকাSaturday , 30 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 April 2022, 21:51

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল শনিবার (২৮ রমজান) কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্জ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ জামান বাপ্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউপি’র চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *