ঢাকাFriday , 29 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল


April 29, 2022 9:56 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল (শুক্রবার) উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন সঞ্চালনা করেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।