ঢাকাFriday , 29 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে মাদক ব্যবসায়ী গাঁজাসহ আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 April 2022, 21:45

সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মাদক ব্যবসায়ী হাকিম গাজীকে এক কেজি গাজাসহ আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার আটককৃত হাকিমকে আদালতে প্রেরন করা হয়।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মু. সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বড়দল গ্রামের মৃত জেহের গাজীর ছেলে মাদক ব্যবসায়ী হাকিম গাজী (৬৮) কে তার বাড়ী থেকে আটক করেন।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়িতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আশাশুনি থানায় ২৬ (০৪) ২২ নং মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *