ঢাকাFriday , 29 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিষয় ভিত্তিক বিজ্ঞান প্রশিক্ষণ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 April 2022, 21:42

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ডিউ পার্ট সম্বলিত বিষয় ভিত্তিক ৬ দিনের প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান করা হয়।

উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ২৩ এপ্রিল ৬দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞানমনস্ক ২৫ জন সহকারী শিক্ষক ও ৫ জন প্রধান শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, ইউআরসি ইন্সট্রাক্টর ও কোর্স পরিচালক মোঃ মাহবুবুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুল হক ও পারিশামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর কুমার মন্ডল। এছাড়া সাতক্ষীরা পিটিআই এর সহকারী সুপার প্রশাšত্ম কুমার মজুমদার উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *