ঢাকাFriday , 29 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 April 2022, 21:37

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর’র খুশি ভাগা ভাগি করে নিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯এপ্রিল) বেলা ১১টায় সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারীর কার্যালয়ে সংগঠনের সেক্রেটারী ও সুলতানপুর বাদশা ফয়সাল জামে মসজিদের সাধারণ সম্পাদক সমাজসেবক মানবদরদী মো. আব্দুর রহিম বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সেমাই চিনি বিতরণ করা হয়।

এসময় পবিত্র ঈদুল ফিতর’র খুশি ভাগা ভাগি করে নিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে অসহায় ২৬০ টি অসহায় পরিবারের মাঝে এ সেমাই-চিনি বিতরণ করা হয়। অতিথি হিসেবে এ সেমাই চিনি অসহায় পরিবারের হাতে তুলে দেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও সুলতানপুর বাদশা ফয়সাল জামে মসজিদের সাধারণ সম্পাদক সমাজসেবক মানবদরদী মো. আব্দুর রহিম বাবু।

এসময় উপস্থিত ছিলেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য ব্যবসায়ী আব্দুল হাকিম গাজী, আলমগীর হোসেন, মো. আরাফাত মল্লিক, মোন্তেজ ও নিশি মল্লিক প্রমুখ। অসহায় ২৬০টি পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর’র আগে অসহায় পরিবার গুলি সেমাই চিনি পেয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ও আব্দুর রহিম বাবুর জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়ি ফিরে যান। এসময় সুলতানপুর বড় বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *