অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম খান বাবু
নিজস্ব প্রতিবেদক : সর্বদা সমাজের অসহায় দরিদ্র্য মানুষের সেবা করে চলেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরার আহŸায়ক সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম খান বাবু। সংকটকালীন সময়ে সর্বদা অভাবগ্রস্ত মানুষের জন্য বন্ধুর মত হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ, মহামারি করোনাকালীন সময়সহ সর্বদা মানুষের জন্য নিজেকে নিবেদন করেছেন নিজেকে। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি তিনি সাতক্ষীরার একজন সফল ব্যবসায়ী বলে জানা গেছে। অসহায় মানুষকে সেবা দেওয়ার ধারাকে এখনো পর্যন্ত তিনি অব্যাহত রেখেছেন। চলতি পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইফতার বিতরণ করছেন। তিনি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছেন।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ তরে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। খোজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম খান বাবু সম্প্রতি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে নতুন পোশাক দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শহরের বিভিন্ন সড়কে পথচারীদের মাঝে তিনি ইফতার বিতরণ করেন। এছাড়া গত মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে স্থানীয় এলাকাবাসীর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেছেন। ঈদে নতুন পোশাক পেয়ে সেসব অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তুলেছেন তিনি। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেব লীগ য্গ্মু আহবায়ক এহসান হাবীব অয়ন, সাবেক ছাত্রনেতা দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক কাজী হেদায়েত হোসেন রাজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ এজাজ উদ্দীন তাপস, জেলা তরুণ লীগের সাবেক সভাপতি তৌহিদুজ্জামান চপল, শহর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. রবিউল ইসলাম, মৃত্যুঞ্জয় আঢ্য।
শরিফুল ইসলাম খান বাবুর বিষয়ে খোজ খবর নিয়ে আরো জানা গেছে, তিনি আইলা, সিডর, বুলবুলসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজস্ব উদ্যোগে মানুষের পাশে দাড়িয়ে আর্থিকসহ নানা ধরনের সহায়তা করেছেন। উন্নয়ন কাজের ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল ২০২২ তারিখ বিকালে আশাশুনিতে মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। উল্লেখ্য শরিফুল ইসলাম খান বাবু ১৯৯৪ সালে সাতক্ষীরা সিটি কলেজে অধ্যায়নরত অবস্থায় ছাত্রলীগের কলেজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও তার পারিবারিক ঐতিয্যকে ধারন করে মানুষের সেবা করা তার অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তার একাধিক শুভাকাঙ্খি। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে তাদের খুশি আমাকে আত্মতৃপ্তি দেয়। জীবনের বাকী সময়টা মানুষের কল্যাণে কাটাতে চাই’।

Leave a Reply