ঢাকাThursday , 28 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ সম্মানী প্রদান


April 28, 2022 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি: ৯৫০ খুলনা) সকল সদস্যকে ঈদ সম্মানী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১৬শ’ শ্রমিকের মাঝে ৫শ’ টাকা করে ঈদ সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
২৮ এপ্রিল থেকে ঈদের ৫ দিন পর পর্যন্ত যে সকল শ্রমিকের কার্ড ২০২২ সালে নবায়ন করা হয়েছে তারা স্বশরীরে উপস্থিত হয়ে এ বোনাস গ্রহণ করতে পারবে বলে শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের’র সঞ্চলনায় ঈদ সম্মানী প্রদানকালে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহাতাব হোসেন, আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুমন, সহ- যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ রকিবুল হাসান, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হাসান, রুহুল আমিন গুরু ও নূর মোহাম্মদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।